হোম > খেলা > ফুটবল

সৌদির বিপক্ষে আর্জেন্টিনার মতোই ভয় পেয়েছিল উরুগুয়ে

ক্রীড়া ডেস্ক    

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। ছবি: এএফপি

ঘড়ির কাঁটা ঘুরিয়ে সাড়ে তিন বছর আগে ফিরে যাওয়া যাক। দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল সৌদি আরব। মায়ামিতে আজ লাতিন আমেরিকার আরেক দল উরুগুয়েকে হারাতে না পারালেও সৌদি লড়াই করেছে শেষ মুহূর্ত পর্যন্ত। সৌদি-উরুগুয়ে ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে।

মায়ামিতে আজ একটা পর্যায়ে সৌদি আরবের জয় প্রায় নিশ্চিত হয়েই গিয়েছিল। ম্যাচের তখনো বাকি ১০ মিনিট। এই সময়টুকুতেই হার এড়ানোর জন্য যা দরকার, তা-ই করল উরুগুয়ে। ১-১ গোলের ড্রয়ে শেষ হয়েছে সৌদি-উরুগুয়ে ম্যাচ।

ম্যাচের ৫ মিনিটে এগিয়ে যেতে পারত উরুগুয়ে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ে জোরালো শট নিয়েছেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। কিন্তু সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-আওয়াইস তা রুখে দেন। ২১ মিনিটে সেট পিস থেকে পাওয়া বলে হেড দিয়েও লক্ষ্যভেদ করতে পারেননি রদ্রিগো বেনতাঙ্কুর।

বসে থাকেনি সৌদিও। ৩৮ থেকে ৪০ মিনিটের মধ্যে তারা উরুগুয়ের লক্ষ্য বরাবর দুইবার শট নিয়েছে। তবে উরুগুয়ে গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা সেই আক্রমণ ঠেকিয়ে দেন। অবশেষে ৪১ মিনিটে গোলের দেখা পেয়ে যায় সৌদি আরব। ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন সৌদি ডিফেন্ডার আব্দুলইলাহ আল-আমরি।

প্রথমার্ধেই অবশ্য সমতায় ফেরার সুযোগ পেয়েছিল উরুগুয়ে। ৪৫ মিনিটে আরাউহোর ক্রস রিসিভ করে ফেদেরিকো বিনিয়াস হেড দিয়েছেন। কিন্তু মাথা ছুঁয়েও বিনিয়াস পরাস্ত করতে পারেননি সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-আওয়াইসকে। যোগ করা সময়ে ডারউইন নুনেস হেড দিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে সৌদি।

সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। সৌদির রক্ষণভাগে তারা ঘন ঘন হানা দিতে থাকে। কিন্তু সৌদি গোলরক্ষক আল-আওয়াইস যখন দেওয়াল হয়ে যান, তখন আর কী করার। উপরন্তু উরুগুয়ের ফিনিশিংয়ের দুর্বলতা ফুটে উঠেছে স্পষ্ট। ৭৯ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল সৌদি। তাদের জয় যখন সময়ের ব্যাপার, তখন সমতায় ফেরে উরুগুয়ে। ৮০ মিনিটে বাঁ পায়ে সমতাসূচক গোল করেন আরাউহো। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়ে দুই দল।

সৌদি আরব, উরুগুয়ে, স্পেন, কেপ ভার্দে—‘এইচ’ গ্রুপের চারটা দলেরই পয়েন্ট ১। গত রাতে আটলান্টায় বিশ্বকাপে নবাগত কেপ ভার্দে রুখে দিয়েছে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে। স্পেন-কেপ ভার্দে ম্যাচ ড্র হয়েছে গোলশূন্য ড্রয়ে। ম্যাচ ড্র হলেও কেপ ভার্দের ফুটবলারদের উচ্ছ্বাস বলে দিয়েছিল, এটা তাদের কাছে জয়ের সমান। বিশেষ করে কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়া বনে গিয়েছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। স্পেন বারবার আক্রমণ করেও দেয়াল ভেদ করতে পারেনি।

মেসিদের সামনে মরুর শিয়াল

দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

আর্জেন্টাইনদের হৃদয়ে বাংলাদেশ

অর্থের কারণে মাকে আনতে পারিনি, বললেন কেপ ভার্দে গোলরক্ষক

ব্রাজিল-স্পেনের পরিণতি দেখে সতর্ক আর্জেন্টিনা

সালাহর জন্মদিনেও বিশ্বকাপে জয় পেল না মিসর

২০ হাজার থেকে ২০ লাখ, এক ম্যাচ যেভাবে বদলে দিল ভোজিনিয়াকে

সুখবর ও স্বস্তি নিয়ে শুরু করছে আর্জেন্টিনা

স্পেনকে স্তব্ধ করা কেপ ভার্দে গোলরক্ষককে কেন ‘দাদি’ ডাকা হয়

বিশ্বকাপে অঘটন, স্পেনকে রুখে দিল কেপ ভার্দে