হোম > খেলা > ফুটবল

জার্সি নিলামে তুলে অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করবেন রোনালদো

স্পেনের লা পালমা দ্বীপপুঞ্জে অগ্ন্যুৎপাতে ঘরবাড়ি হারিয়েছেন অনেক মানুষ। বাঁচার জন্য নিজেদের ঘরবাড়ি ছাড়তে হয়েছে তাঁদের। আগুনে পুড়ে প্রায় ৩০০০ বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় এবার এগিয়ে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিলামে তুলেছেন তাঁর স্বাক্ষরিত জার্সি।

পতুর্গাল জাতীয় দলের হয়ে পরা রোনালদোর এই জার্সি বিক্রি থেকে পাওয়া অর্থ সরাসরি লা পালমায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, ২৪ ডিসেম্বর জার্সিটির নিলাম হবে। চাইলে ভক্তরাও নিলামে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্প্যানিশ সংবাদকর্মী জাভি রদ্রিগেজ। 

ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য নিজের সই করা জার্সিতে একটি বার্তাও দিয়েছেন রোনালদো। সেখানে লেখা রয়েছে, ‘লা পালমাকে আগ্নেয়গিরিও হারাতে পারবে না। সুন্দর দ্বীপটির জন্য আমার সব সমর্থন রইল।’ তবে রোনালদোর কোন ম্যাচে পরা জার্সি নিলামে তোলা হচ্ছে তা এখনো জানা যায়নি।

স্পেনকে স্তব্ধ করা কেপ ভার্দে গোলরক্ষককে কেন ‘দাদি’ ডাকা হয়

বিশ্বকাপে অঘটন, স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ফুরফুরে মেজাজে ব্রাজিলের ফুটবলাররা

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ