হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে ভুভুজেলা নিষিদ্ধ করল ফিফা

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপে ভুভুজেলা নিষিদ্ধ করল ফিফা। ছবি: সংগৃহীত

২০১০ ফুটবল বিশ্বকাপ থেকেই আলোচনায় ভুভুজেলা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে লম্বা প্লাস্টিকের তৈরি এই বাঁশি বাজানোর কারণেই হইচই পড়ে গিয়েছিল বিশ্বজুড়ে। কিন্তু মার্কিন মুলুকে এবার সেই সুযোগ পাচ্ছেন না ফুটবল সমর্থকেরা।

২০২৬ ফুটবল বিশ্বকাপে ফিফা স্টেডিয়ামে ভুভুজেলা নিয়ে ঢোকা নিষিদ্ধ করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। স্টেডিয়ামের আচরণবিধি মেনেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে উল্লেখ করেছে রয়টার্স। ফলে যে ১৬ স্টেডিয়ামে এবার বিশ্বকাপ হতে যাচ্ছে, সেখানে ভুভুজেলা বাঁজিয়ে উদ্‌যাপন করার সুযোগ মিলছে না ফুটবলপ্রেমীদের।

দক্ষিণ আফ্রিকার ফুটবল ম্যাচগুলোতে সাধারণত বাজানো হয় ভুভুজেলা। মৌমাছির ঝাঁক একসঙ্গে উড়লে যে শব্দ শোনা যায়, এটার সঙ্গে তুলনা করা হয়েছে ভুভুজেলার শব্দকে। তবে তীব্র শব্দের কারণে অনেকে বিরক্ত হন। তুমুল সমালোচনার কারণেই মূলত ২০২৬ ফুটবল বিশ্বকাপে নিষিদ্ধ করা হয়েছে ভুভুজেলা।

ভুভুজেলা তো বটেই, এয়ার হর্নসহ মাত্রাতিরিক্ত শব্দ তৈরি করার মতো যন্ত্রও এবারের ফুটবল বিশ্বকাপে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া লেজার রশ্মির আলো ছড়ানোর যন্ত্র লেজার পয়েন্টারও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোসহ ১৬ দেশে হবে এবারের ফুটবল বিশ্বকাপ। যার মধ্যে ১১ ভেন্যু যুক্তরাষ্ট্রে। কানাডার দুই ভেন্যুতে হবে বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ জন্য মেক্সিকোতে বরাদ্দ করা হয়েছে দুই ভেন্যু।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো হতে যাচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ। ৩৯ দিনের টুর্নামেন্টে ১০৪ ম্যাচ হবে ১৬ স্টেডিয়ামে। নিউ জার্সিতে ১৯ জুলাই হবে ফাইনাল।

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান

৭ গোল দিয়ে ব্রাজিলকে টপকে চূড়ায় জার্মানি

ব্রাজিলকে মনে করিয়ে আবারও ৭-১ গোলে জিতল জার্মানি

কোমেনেনসিয়া: একটি ফোনকল থেকে বিশ্বকাপে কুরাসাওয়ের ইতিহাস

ব্রাজিলিয়ানরা তবু খুশি

আলভারেস নাকি মার্তিনেস, শুরুর একাদশে কাকে রাখবেন স্কালোনি