হোম > খেলা > ফুটবল

ভিনির গোলে ব্রাজিলের সমতা

ক্রীড়া ডেস্ক    

গোলের পর ভিনিসিয়ুসের উচ্ছ্বাস। ছবি: এএফপি

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছে কার্লো আনচেলোত্তির ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধের রোমাঞ্চকর লড়াইয়ে এখন ১-১ গোলে সমতা বিরাজ করছে।

ম্যাচের শুরু থেকেই আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর গতিময় ফুটবলের সামনে কিছুটা খেই হারিয়ে ফেলে সেলেসাওদের রক্ষণভাগ। ২১ মিনিটে সেই সুযোগে পিএসভি তারকা ইসমায়েল সাইবারি মরক্কোকে এগিয়ে নেন। মাঝমাঠে লুকাস পাকেতা বল হারালে ব্রাহিম দিয়াজের চোখধাঁধানো থ্রু পাস ধরে গোলরক্ষক আলিসন বেকারকে পরাস্ত করেন সাইবারি। পিছিয়ে পড়ার পর ব্রাজিলের মিডফিল্ডে ভুলের মহড়া বাড়লে ২৯ ও ৩০ মিনিটে একের পর এক আক্রমণ চালায় মরক্কো। বিশেষ করে আশরাফ হাকিমির একটি জোরালো শট গোলবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।

তবে ঠিক তখনই ম্যাচের চিত্র বদলে দেন ব্রাজিলের প্রাণভোমরা ভিনিসিয়ুস জুনিয়র। ৩২ মিনিটে বাঁ-প্রান্ত থেকে ব্রুনো গিমারেসের পাস পেয়ে মরক্কোর ডিফেন্ডার নিল এল আয়নাউইকে দারুণ বডি ডজে পরাস্ত করেন ভিনি। এরপর ডি-বক্সের মাঝবরাবর ঢুকে এক দর্শনীয় শটে লক্ষ্যভেদ করে সেলেসাওদের ম্যাচে ফেরান এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ৎৎ

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান

৭ গোল দিয়ে ব্রাজিলকে টপকে চূড়ায় জার্মানি

ব্রাজিলকে মনে করিয়ে আবারও ৭-১ গোলে জিতল জার্মানি

কোমেনেনসিয়া: একটি ফোনকল থেকে বিশ্বকাপে কুরাসাওয়ের ইতিহাস

ব্রাজিলিয়ানরা তবু খুশি

আলভারেস নাকি মার্তিনেস, শুরুর একাদশে কাকে রাখবেন স্কালোনি

বিশ্বকাপের দুয়ারে দাঁড়িয়ে স্মৃতির অ্যালবাম খুললেন মেসি

মরক্কোর বিপক্ষে ম্যাচে না থেকেও ছিলেন নেইমার

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি