হোম > খেলা > ফুটবল

হ্যারি কেনের আলোয় মুগ্ধ ভন

রোববার ইতালির বিপক্ষে প্রথমবারের মতো ইউরোর ফাইনাল খেলতে নামবে ইংল্যান্ড। এর আগে সেমিফাইনালে থ্রি লায়নসরা দারুণ খেলে হারিয়েছিল ডেনমার্ককে। সে ম্যাচে জয়সূচক গোলটি এসেছিল অধিনায়ক হ্যারি কেনের পা থেকে। দারুণ নৈপুণ্য দেখানো কেন ও ইংল্যান্ড ফুটবল দলকে প্রশংসায় ভাসিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

এবারের টুর্নামেন্টের শুরু থেকে নিজেকে হারিয়ে খুঁজছিলেন কেন। দ্বিতীয় রাউন্ড থেকে অবশ্য ঠিকই স্বরূপে ফেরেন এ টটেনহাম স্ট্রাইকার। পরের তিন ম্যাচে করেছেন ৪ গোল। সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দুইয়ে আছেন ইংলিশ অধিনায়ক। কেন ও ইংল্যান্ড ফুটবল দলের প্রশংসা করে টুইটারে ভন বলেছেন, ‘কেন আসলেই দুর্দান্ত খেলছে। গ্যারেথ সাউথগেটের অধীনে পুরো ইংল্যান্ড দলটাই দুর্দান্ত খেলছে। ফাইনালে জয় ছাড়া অন্য কিছু ভাবছি না।’

শুধু ভনই নন, ফাইনালে ওঠায় স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনের মতো তারকা ক্রিকেটাররাও ফুটবল দলকে প্রশংসায় ভাসিয়েছেন। ১৯৬৬ বিশ্বকাপে ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। জার্মানিকে ১-০ গোলে হারিয়ে সেবার শিরোপা জিতেছিল ইংল্যান্ড। ৫৫ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠায় পুরো ইংল্যান্ডই এখন আনন্দে ভাসছে।

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান

৭ গোল দিয়ে ব্রাজিলকে টপকে চূড়ায় জার্মানি

ব্রাজিলকে মনে করিয়ে আবারও ৭-১ গোলে জিতল জার্মানি

কোমেনেনসিয়া: একটি ফোনকল থেকে বিশ্বকাপে কুরাসাওয়ের ইতিহাস

ব্রাজিলিয়ানরা তবু খুশি

আলভারেস নাকি মার্তিনেস, শুরুর একাদশে কাকে রাখবেন স্কালোনি