হোম > খেলা > ফুটবল

আবারও মেসির কোচ হলেন মার্টিনো

ফিল নেভিল ছাঁটাইয়ের পর থেকেই গুঞ্জন ছিল টাটা মার্টিনো ইন্টার মিয়ামির কোচ হতে যাচ্ছেন। নিজেও আগ্রহের কথা জানিয়েছিলেন মার্টিনো। অবশেষে তাঁর চাওয়া ও গুঞ্জন সত্যি হলো। আর্জেন্টাইন কোচকে গতকাল দায়িত্ব দিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব।

তবে কত বছরের জন্য এবং কত টাকা বেতন পাবেন তা এখনো জানা যায়নি। শুধু মার্টিনোর কোচ হওয়ার খবরটি নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। ক্লাবের ব্যবস্থাপনা মালিক হোর্হে মাস বলেছেন, ‘ইন্টার মিয়ামিতে টাটাকে স্বাগত জানাতে পেরে আমরা খুশি। মনে করি, তিনি এমন একজন কোচ, যিনি আমাদের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মেলে এবং আমরা আশাবাদী যে একসঙ্গে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।’

মার্টিনোর ওপর ভরসা রাখছেন ডেভিড বেকহামও। ক্লাবের সহমালিক হিসেবে তিনি বলেছেন, ‘আমাদের খেলায় টাটা একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, যার ট্র্যাক রেকর্ডই কথা বলে। আমরা আত্মবিশ্বাসী খেলায় তার কৃতিত্ব এবং প্রধান কোচ হিসেবে তার অভিজ্ঞতা আমাদের দলকে অনুপ্রাণিত করবে। সঙ্গে আমাদের ভক্তদের রোমাঞ্চিত করবে। আর মাঠে এবং মাঠের বাইরে সে কী প্রভাব ফেলবে তা দেখার জন্য উন্মুখ আছি।’

এতে করে আবারও এমএলএসে ফিরলেন মার্টিনো। ২০১৮ সালে আতালান্তা ইউনাইটেডকে মেজর লিগ সকার কাপ জিতিয়েছেন তিনি। এবার মিয়ামির হয়েও সেই লক্ষ্য থাকবে। দলকে চ্যাম্পিয়ন করতে দুর্দান্ত শিষ্যও পাচ্ছেন তিনি। লিওনেল মেসির সঙ্গে সার্জিও বুসকেতসকে পাচ্ছেন ৬০ বছর বয়সী কোচ। বার্সেলোনায় দুজনকেই কোচিং করিয়েছেন তিনি। কাতালান ক্লাবের বাইরে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে তো আর্জেন্টিনা জাতীয় দলেও কোচিং করিয়েছেন মার্টিনো। ফলে গুরু-শিষ্যের পুনর্মিলনীও বলা যায় এটাকে।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ