হোম > খেলা > ফুটবল

২৫ বছর পর ফিরে চার বছরের জন্য কোচ হলেন কিংবদন্তি হাজি

ক্রীড়া ডেস্ক    

২৫ বছর পর রোমানিয়ার কোচ হয়ে ফিরেছেন গিওর্গে হাজি। ছবি: সংগৃহীত

কোচ ও খেলোয়াড় হিসেবে নিজেকে অন্য এক মাত্রায় নিয়ে গেছেন গিওর্গে হাজি। রোমানিয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন ক্লাবেরও কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ‘কার্পেথিয়ান্সের ম্যারাডোনা’ নামে পরিচিত হ্যাজি ২৫ বছর পর আন্তর্জাতিক ফুটবলে কোচ হয়ে ফিরেছেন।

২০০১ সালে রোমানিয়া জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন হাজি। ২৫ বছর পর এই রোমানিয়ারই কোচ হয়েছেন তিনি। রোমানিয়া ফুটবল ফেডারেশন গতকাল তাঁর নিয়োগের খবরটি নিশ্চিত করেছে। রোমানিয়ার সঙ্গে তাঁর চুক্তিটা চার বছরের। ২০২৮ ইউরো এবং ২০৩০ বিশ্বকাপ—এই দুই টুর্নামেন্টের বাছাইপর্বের চক্র সামনে রেখে হ্যাজির সঙ্গে চুক্তি করা হয়েছে বলে দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে।

হাজি মূলত মিরচা লুচেস্কুর স্থলাভিষিক্ত হয়েছেন। ৭ এপ্রিল ৮০ বছর বয়সে না ফেরার দেশে চলে যান লুচেস্কু। মৃত্যুর পাঁচ দিন আগে কোচের দায়িত্ব ছেড়েছিলেন। বাছাইপর্বের প্লে-অফে তুরস্কের কাছে হেরে যাওয়ায় ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল পর্বে আর খেলতে পারেনি রোমানিয়া।

২০০১ সালে মাত্র তিন মাসের জন্য রোমানিয়ার কোচের দায়িত্বে ছিলেন হাজি। এবার তিনি তার চেয়ে একটু বেশি সময় দায়িত্ব পেয়েছেন। ২৫ বছর পর রোমানিয়ার কোচ হয়ে ফেরার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কেবল টিকে থাকতে নয়। জেতার জন্য জন্মেছি। আমার লক্ষ্য সব ম্যাচ জেতা।’

সদ্য প্রয়াত কোচ লুচেস্কুর অধীনেই ১৮ বছর বয়সে হাজি অভিষেক হয়েছিল রোমানিয়ার জার্সিতে। আন্তর্জাতিক ফুটবলে ১২৪ ম্যাচ খেলে হাজি করেন ৩৫ গোল। তিনটি করে বিশ্বকাপ ও ইউরো খেলেছেন তিনি। এ বছরের ২৬ সেপ্টেম্বর নেশনস লিগের ‘বি’ পর্বের অভিযান রোমানিয়া শুরু করবে সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে। নেশনস লিগের ‘এইচ’ গ্রুপে সুইডেনের পাশাপাশি বসনিয়া ও পোল্যান্ডের বিপক্ষে খেলবে রোমানিয়া।

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান

৭ গোল দিয়ে ব্রাজিলকে টপকে চূড়ায় জার্মানি

ব্রাজিলকে মনে করিয়ে আবারও ৭-১ গোলে জিতল জার্মানি

কোমেনেনসিয়া: একটি ফোনকল থেকে বিশ্বকাপে কুরাসাওয়ের ইতিহাস

ব্রাজিলিয়ানরা তবু খুশি

আলভারেস নাকি মার্তিনেস, শুরুর একাদশে কাকে রাখবেন স্কালোনি