হোম > খেলা > ফুটবল

জার্সি খুলে নারী ফুটবলারদের যত গোল উদ্‌যাপন

ক্লোয়ি কেলি ম্যানচেস্টার সিটির। সিটিতে খেলেন বলেই হয়তো জার্সি ওড়ানোর ধরনটাও ছিল অনেকটা সার্জিও আগুয়েরোর মতো। ২০১২ সালের ইতিহাদে সিটিকে প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার জেতানো গোলের পরা জার্সি খুলে উল্লাসে মেতেছিলেন আগুয়েরো। আর কাল প্রথমবারের মতো ইংল্যান্ডকে ইউরো সেরা বানিয়ে ওয়েম্বলিতে ইতিহাদে আগুয়েরোর জার্সি খুলে উদ্‌যাপনের মুহূর্তটাই যে মনে করালেন ক্লোয়ি। 

ম্যাচের অতিরিক্ত সময়ের ১০ মিনিট বাকি তাকতে ইংল্যান্ডকে আনন্দে ভাসান ক্লোয়ি। তবে তাঁর গোলের চেয়ে গোলের পর জার্সি খুলে উদ্‌যাপনের মুহূর্তটুকু নিয়েই আলোচনা হচ্ছে বেশি। ফুটবল ইতিহাসে জার্সি খোলার অমর ছবিগুলোর অ্যালবামে জায়গা করে নিয়েছেন ক্লোয়িও। কেউ কেউ অবশ্য এই তাঁর জার্সির খোলার দৃশ্যকে নারী ফুটবলের সবচেয়ে আইকনিক মুহূর্তের মর্যাদাও দিচ্ছে। 

ছেলেদের ফুটবলে গোলের পর জার্সি খুলে উদ্‌যাপন হরহামেশায় দেখা যায়। কিন্তু নারীদের ফুটবলে এমন দৃশ্য খুব কম দেখা যায়। সবশেষে গত বছর মিলান ডার্বিতে এমনটা দেখা গিয়েছিল। ইন্টারমিলান ৪-০ গোলে বিধ্বস্ত করে দেওয়া ম্যাচে এসি মিলান অধিনায়ক ভ্যালেন্টিনা জিয়াসিন্থি গোলের পর জার্সি খুলে উদ্‌যাপন করেছিলেন। 

এর আগে ১৯৯৯ সালে নারীদের বিশ্বকাপ ফাইনালে জার্সি খুলে উল্লাসে মেতেছিলেন আমেরিকান ফুটবলার ব্রান্ডি চাস্টেইন। ও একই বছর নারীদের সুপার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচেও গোলের পর জার্সি খোলার দৃশ্য দেখা গিয়েছিল। চেলসির স্যাম কেরি অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের পর জার্সি খুলে বাঁধভাঙা উল্লাসে মেতেছিলেন। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় যেটির মিল আছে গতকাল ইউরোর শিরোপা নির্ধারণী ম্যাচের সঙ্গে। জার্মানির বিপক্ষে ক্লোয়িও গোলে পেয়েছিলেন অতিরিক্ত সময়েই। 

অসম্ভবকে সম্ভব করতে চায় বার্সা

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা