হোম > খেলা > ফুটবল

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে দল ঘোষণা করল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৫ মে। ফাইল ছবি

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আগের দুই আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার দলটির সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের এবারের আসরের জন্য আজ দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

যথারীতি নেতৃত্বে থাকছেন আফঈদা খন্দকার। দলে আছেন ঋতুপর্ণা চাকমা, শাসসুন্নাহার, রূপনা চাকমা, মিলি আক্তার, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মোছা: সাগরিকাদের মতো পরিচিত মুখরা। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আয়োজক ভারত। টুর্নামেন্ট শুরু হবে ২৫ মে। ফাইনাল হবে ৫ জুন।

২০২২ এবং ২০২৪ সালের আসরের ফাইনালে নেপালকে হারিয়ে নারী সাফের শ্রেষ্ঠত্বের মুকুট পরে বাংলাদেশ। ২০২২ সালের ফাইনালে হিমালয়ের দেশটির বিপক্ষে সাবিনার দল জিতেছিল ৩-১ গোলে। নারী সাফের ইতিহাসে সেটাই ছিল বাংলাদেশের প্রথম শিরোপা। তার পরের আসর অর্থাৎ ২০২৪ সালের ফাইনালে বাংলাদেশের জয় ২-১ ব্যবধানে।

২০২২ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর একাধিক স্মরণীয় ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে সাগরিকা, ঋতুপর্নারা। এ ছাড়া নারী ফুটবলের বয়সভিত্তিক দলগুলোর হাত ধরে এসেছে সাফল্য। এবার টানা তৃতীয়বারের মতো সাফের শিরোপা জিততে ভারত যাবে বাংলাদেশ নারী ফুটবল দল।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দল: আফঈদা খন্দকার (অধিনায়ক), রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহ্লা মারমা, মোছাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানী সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি ও শামসুন্নাহার জুনিয়র।

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

যুক্তরাষ্ট্রে পৌঁছে ইরান কোচের বিস্ফোরক মন্তব্য

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান

৭ গোল দিয়ে ব্রাজিলকে টপকে চূড়ায় জার্মানি

ব্রাজিলকে মনে করিয়ে আবারও ৭-১ গোলে জিতল জার্মানি

কোমেনেনসিয়া: একটি ফোনকল থেকে বিশ্বকাপে কুরাসাওয়ের ইতিহাস