হোম > খেলা > ফুটবল

মেসিদের সঙ্গে কাতার বিশ্বকাপে যাচ্ছেন আগুয়েরো! 

হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় বাধ্য হয়ে ফুটবলকে বিদায় জানাতে হয়েছে সার্জিও আগুয়েরোকে। তবে মাঠের খেলাকে বিদায় জানালেও, ফুটবল থেকে দূরে থাকতে চান না এই ম্যানচেস্টার সিটি কিংবদন্তি। কাতার বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে থাকতে চান আগুয়েরো। 

লিওনেল মেসিদের সঙ্গে কাতারে যেতে চাওয়ার কথা সংবাদমাধ্যমকে আগুয়েরো নিজেই নিশ্চিত করেছেন। এক সাক্ষাৎকারে আগুয়েরো বলেন, ‘আমি কাতার বিশ্বকাপে যাচ্ছি। এই সপ্তাহে আমরা এক সঙ্গে বসব। আমি সেখানে থাকতে চাই। আমার ভাবনা হচ্ছে কোচিং স্টাফের সঙ্গে থাকা। আমি স্কালোনি (কোচ) ও তাপিয়ার (সভাপতি) সঙ্গে কথা বলেছি।’ 

২০২১ সালে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিততে সহায়তা করেছেন আগুয়েরো। এখন অপেক্ষায় আছেন স্কালোনির কাছ থেকে কাতারে যাওয়ার ডাক পাওয়ার। আগুয়েরো চান যেকোনোভাবে দেশের জন্য অবদান রাখতে। খেলোয়াড় হিসেবে না পারলে সাইড লাইন থেকে হলেও কিছু করতে চান আগুয়েরো। এখন কোচের কাছ থেকে ডাকের অপেক্ষায় আছেন তিনি। 

তবে দলের জন্য অবদান রাখতে চাইলেও, কদিন আগে আগুয়েরো বলেছিলেন, তাঁর হৃদ্‌যন্ত্র ঠিকঠাক কাজ করছে না। এমনকি সামনের দিনগুলোতে আর দৌড়াতে পারবেন কি না তাও সংশয় প্রকাশ করেন তিনি।

অর্থের কারণে মাকে আনতে পারিনি, বললেন কেপ ভার্দে গোলরক্ষক

ব্রাজিল-স্পেনের পরিণতি দেখে সতর্ক আর্জেন্টিনা

সালাহর জন্মদিনেও বিশ্বকাপে জয় পেল না মিসর

২০ হাজার থেকে ২০ লাখ, এক ম্যাচ যেভাবে বদলে দিল ভোজিনিয়াকে

সুখবর ও স্বস্তি নিয়ে শুরু করছে আর্জেন্টিনা

স্পেনকে স্তব্ধ করা কেপ ভার্দে গোলরক্ষককে কেন ‘দাদি’ ডাকা হয়

বিশ্বকাপে অঘটন, স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ফুরফুরে মেজাজে ব্রাজিলের ফুটবলাররা

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি