হোম > রাজনীতি

হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা বিশৃঙ্খলা আনে—আলেমদের সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। ছবি: ফোকাস বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতি নিয়ে ইসলামি পণ্ডিতদের মধ্যে বিরোধ দেখা যায়। হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা নিয়ে আসে। সমাজে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে আলেমদের সতর্ক থাকতে হবে। বিএনপি বরাবরই ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী তৎপরতা রোধে সোচ্চার।

রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে আজ রোববার বিকেলে ইমাম ও খতিব সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের তাঁবেদারি শাসন প্রমাণ করেছে, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই।

ইনসাফভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচনে ইমাম-খতিব ও মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে দেশের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তারেক রহমান।

তিনি বলেন, মসজিদ কমিটির ওপর ইমাম-মুয়াজ্জিনদের চাকরি নির্ভর থাকা উচিত নয়। বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে ইমাম-মুয়াজ্জিনদের সার্ভিস রুলস বাস্তবায়ন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি