হোম > রাজনীতি

কাল নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, বক্তব্য দেবেন তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ব্যালকনিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও অফিস

মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। আগামীকাল শুক্রবার (১ মে) বিকেলে নয়াপল্টনে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকার কোনো সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, মে দিবসের সমাবেশে ঢাকায় শ্রমিক-জনতার ঢল নামবে। এতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, সমাবেশে দিকনির্দেশনামূলক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হবে শ্রমিক সমাবেশের কার্যক্রম। শ্রমিক দলের পাশাপাশি যোগ দেবেন ঢাকাসহ আশপাশের জেলার নেতা-কর্মীরাও।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি