হোম > রাজনীতি

‘উন্নয়নের নামে ক্ষমতাসীনেরা ২২০টি আশীর্বাদপুষ্ট পরিবার তৈরি করেছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে উন্নয়নের নামে ক্ষমতাসীনেরা ২২০টি আশীর্বাদপুষ্ট পরিবার তৈরি করেছে। এসব পরিবার হাজার কোটি টাকা লোপাট ও পাচার করছে। এমনটাই অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ শুক্রবার সকালে ছাত্রদলের নতুন কমিটির পক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘উন্নয়নের নামে ক্ষমতাসীনেরা ২২০টি আশীর্বাদপুষ্ট পরিবার তৈরি করেছে। এরাই হাজার কোটি টাকা লোপাট ও পাচার করছে।’  তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন করছে বিএনপি। বিএনপির এই আন্দোলন চলবে এবং রাজপথে বিএনপির কর্মসূচি অব্যাহত থাকবে।’ 

আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন আবদুল মঈন খান। তিনি বলেন, ‘গণতন্ত্রকে ভয় পায় বলেই ক্ষমতাসীনেরা বেগম জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে।’ 

এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত শোভাযাত্রা পুলিশের বাধায় ভেস্তে গেছে। শোভাযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদ জানিয়ে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আজ নারী দিবস। সেখানে পুলিশ নারীদের শান্তিপূর্ণ মিছিল করতে দিল না। দেশের নারী সমাজ কেমন আছে এটাই তার প্রমাণ। আজ আমাদের শান্তিপূর্ণ র‍্যালি পণ্ড করে দেওয়ার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ 

ডিএমপির মহিলা শাখার এডিসি ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘যেটা পারমিশন ছিল—ওনারা সমাবেশ করেছেন, বক্তব্য দিয়েছেন সেখানে আমরা বাধা দিইনি। যতটুকু পারমিশন ছিল সেটা আমরা করতে দিয়েছি।’ 

র‍্যালি কেন করতে দিলেন না—এমন প্রশ্নের জবাবে ফারজানা ইয়াসমিন বলেন, ‘ওনাদের বক্তব্য দেওয়ার পারমিশন ছিল, বক্তব্য দিয়েছেন। আজ জুম্মার সময় গাড়ি চলাচল করছে। এই র‍্যালি করতে দিলে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হবে, সে জন্য আমরা সেটা করতে দিইনি। যতটুকু পারমিশন ছিল ততটুকু আমরা করতে দিয়েছি।’ 

নারী দিবসে মহিলা দলের র‍্যালি উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকে ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিভিন্ন গলিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। রায়ট কার, জলকামানের গাড়িও উপস্থিত ছিলে সেখানে।

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

ইসরায়েলের শক্তির উৎস সারা বিশ্বের মানুষ জানে: এ টি এম আজহার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয় স্বার্থে আমরা ঐকমত্যে থাকব: সালাহউদ্দিন আহমদ

গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ফাংশন করতে চাই না: শফিকুর রহমান

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ