হোম > রাজনীতি

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা সফররত কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভয়মুক্ত পরিবেশে অনুষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করা, সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, দেশের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকাসহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী, জামায়াত নেতা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি