হোম > রাজনীতি

নির্বাচনে জাতীয় পার্টি ব্যয় করেছে ৫ লাখ টাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ টাকা ব্যয় করেছে জাতীয় পার্টি। আজ বুধবার দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে (ইসি) দেওয়া নির্বাচনী ব্যয় বিবরণীতে এ তথ্য উল্লেখ করেছে দলটি। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের পক্ষে এই হিসাব জমা দেন দলের অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা ১৯৬ আসনে প্রার্থী দিয়েছিল। নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ১০১ থেকে ২০০ আসনে প্রার্থী দিলে কোনো দল নির্বাচনে তিন কোটি টাকা ব্যয় করতে পারে। এর বাইরে প্রার্থীরা আসনের ভোটার সংখ্যা অনুযায়ী আলাদা ব্যয় করতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় পার্টির ইসিতে জমা দেওয়া নির্বাচনী ব্যয়ের বিবরণী বলা হয়েছে নির্বাচনে দলীয় প্রচারণা বাবদ খরচ হয়েছে ৩ লাখ ২৫ হাজার টাকা। জনসভা বাবদ খরচ হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা। স্টাফ খরচ বাবদ দলটির ব্যয় হয়েছে ৬৫ হাজার টাকা। সাধারণত সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো দলীয় প্রার্থীদের অনুদান দিয়ে থাকে। তবে জাপা এ খাতে কোনো ব্যয় দেখায়নি।

নির্বাচনী ব্যয়ের হিসাবে জাপা জানিয়েছে, প্রাইম ব্যাংকের বনানী শাখার একটি অ্যাকাউন্টের মাধ্যমে দলটি নির্বাচনী ব্যয় করেছে। ওই অ্যাকাউন্টে এখন ৬৬ লাখ ২৪ হাজার ৯৪৭ টাকা জমা আছে। গত এপ্রিলে ৫ লাখ ৫ হাজার টাকা উত্তোলন করা হয়েছিল।

এর আগে গত মঙ্গলবার জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছিল। সেখানে তারা সাড়ে চার কোটি টাকা ব্যয় করেছে বলে উল্লেখ করে।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি