হোম > রাজনীতি

দলীয় কার্যালয় দখলের প্রকাশ্য হুমকি গণতান্ত্রিক চর্চার পথে অন্তরায়: বাসদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তায় মুক্তি ভবনের সামনে অবস্থান নেয় পুলিশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কার্যালয় দখলচেষ্টার প্রতিবাদ জানিয়ে দলটি বলেছে, দলীয় কার্যালয় দখলের প্রকাশ্য হুমকি কিংবা এর সমর্থন গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী ও সব প্রকার গণতান্ত্রিক চর্চার পথে অন্তরায়। আজ শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা।

মাসুদ রানা বলেন, আজ সিপিবি ও বাসদের গণসংগঠন ও সহযোগী সংগঠনগুলোর গণমিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে যে পরিস্থিতির উদ্ভূত হয়েছে, তা আশঙ্কাজনক। উক্ত কর্মসূচি প্রতিহত করতে সিপিবির অফিস দখলের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ও সুপরিকল্পিত মব তৈরির ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।

কমরেড মাসুদ রানা আরও বলেন, ‘মতামত প্রকাশের স্বাধীনতা গণ-অভ্যুত্থানের অন্যতম স্পিরিট ছিল। অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কার্যালয় দখলের ঘোষণা ও এ ধরনের কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়া এবং মব তৈরি করা উদ্বেগজনক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক ঘাটতিকে নির্দেশ করে। একই সঙ্গে আমরা মনে করি, এ ধরনের পরিস্থিতি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে।’

উল্লেখ্য, সারা দেশে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ সাত দাবিতে গণমিছিলের আয়োজন করে সিপিবি ও বাসদের গণসংগঠন ও সহযোগী সংগঠনগুলো। আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই গণমিছিলের সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের বিরোধিতায় তাঁরা গণমিছিল প্রত্যাহার করে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করে শহীদ মিনার ত্যাগ করতে বাধ্য হন।

কেন্দ্রীয় কার্যালয় দখলচেষ্টার প্রতিবাদে বাসদের বিবৃতি। ছবি: সংগৃহীত

অন্যদিকে অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র–জনতাকে সিপিবির অফিস দখলের ডাক দেন। এতে মুক্তি ভবনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভবনটির সামনে অবস্থান নেয়। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এ প্রতিবাদ জানায়।

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

ইসরায়েলের শক্তির উৎস সারা বিশ্বের মানুষ জানে: এ টি এম আজহার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয় স্বার্থে আমরা ঐকমত্যে থাকব: সালাহউদ্দিন আহমদ

গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ফাংশন করতে চাই না: শফিকুর রহমান

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ