হোম > রাজনীতি

ঢাকা-৭ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াত প্রার্থীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়েত উল্লাহ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-৭ আসনে ভোটের ফলাফল ঘোষণা স্থগিত রেখে, ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে ওই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়েত উল্লাহ। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানিয়েছেন।

মো. এনায়েত উল্লাহর অভিযোগ, ধানের শীষের অনেকগুলো বান্ডিলে ১০০টি ব্যালট পেপার না দিয়েই গণনায় ১০০ হিসাবে দেখানো হয়েছে। এ ছাড়া দাঁড়িপাল্লার পোলিং এজেন্টের ভয়ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দিয়ে তারপর রেজাল্ট শিট তৈরি করা হয়েছে।

তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা এজেন্টদের আপত্তি উপেক্ষা করা হয়েছে এবং অনেক পোলিং এজেন্টকে রেজাল্ট সিটের মূল কপি সরবরাহ করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘ভোট গণনার সময়ে গণনার মাঝামাঝি এসে ম্যানুপুলেশন এবং রিগিংয়ের উদ্দেশ্যে গণনাতে অহেতুক দেরি করা হয়েছে।

কাউন্টার পার্টে এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি।’

তিনি জানান, প্রিসাইডিং কর্মকর্তার এসব অনিয়ম তুলে ধরে গতকালই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত আপত্তি জানানো হয়েছে।

এনায়েত উল্লাহ বলেন, ‘এসব অনিয়মের কারণে আমার নির্বাচনী এলাকার ভোটারদের রায়ের সঠিক প্রতিফলন হয়নি। ভোট পুনর্গণনা হলে এই সমস্ত অনিয়মের সত্যতা প্রকাশিত হবে এবং ভোটের সঠিক সংখ্যা জানা যাবে। আমি অনতিবিলম্বে ফলাফল ঘোষণা স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি।’

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি