হোম > রাজনীতি

বিএনপি ইশতেহারে গণভোট ও সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে: এনসিপির নির্বাচনী মিডিয়া কমিটির প্রধান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপি ইশতেহারের মধ্য দিয়ে গণভোট ও জন-আকাঙ্ক্ষার সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া কমিটির প্রধান মাহাবুব আলম।

আজ শুক্রবার রাতে তিনি আজকের পত্রিকাকে এ কথা জানান।

মাহাবুব আলম বলেন, ‘বিএনপি এই ইশতেহারের মধ্য দিয়ে গণভোট ও জন-আকাঙ্ক্ষার সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ওনারা একটি অকার্যকর উচ্চকক্ষ গঠন করতে চান। যেখানে জুলাই সনদে স্পষ্ট এবং গণভোটে স্পষ্টভাবে উল্লেখ আছে, দলগুলোর ভোটের সংখ্যানুপাতিক হারের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বণ্টন হবে, সেখানে ওনারা বলছেন নিম্নকক্ষের প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষের আসন বণ্টন হবে। যা এই গণভোটের বিরুদ্ধে স্পষ্টতই অবস্থান বলে মনে হচ্ছে। এ ছাড়া ওনারা উচ্চকক্ষের ক্ষমতা একদম সীমিত করে দিচ্ছেন—উচ্চকক্ষ সংবিধান সংশোধনী, অর্থবিল, আস্থা ভোটে কোনো ভূমিকা রাখতে পারবে না। তাহলে এই উচ্চকক্ষ কী কাজে আসবে!’

বিএনপির ফ্যামিলি কার্ডের বিষয়ে মাহাবুব আলম বলেন, ‘ইশতেহারে যে ফ্যামিলি কার্ডের কথা বলা আছে, এই ফ্যামিলি কার্ড টিসিবি ২০২২ সাল থেকেই বিতরণ করছে। ওনারা ২০২৬ সালে ইশতেহারে এটি অন্তর্ভুক্ত করে জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করবার চেষ্টা করছেন।’

এনসিপির এই নেতা বলেন, ‘ইশতেহারে চতুর্থ অধ্যায়ে উল্লেখ করেছেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করবেন, অথচ চট্টগ্রাম আমাদের বাণিজ্যিক রাজধানী হিসেবেই আছে। এভাবে অসংখ্য মিথ্যা ও ভাঁওতাবাজির আশ্রয় নেওয়া হয়েছে এই ইশতেহারে।’

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি