হোম > রাজনীতি

দাবদাহে পানি-স্যালাইন বিতরণ করছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দাবদাহে শ্রমজীবী, কর্মজীবী সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার জিগাতলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। 

মির্জা আজম বলেন, আওয়ামী লীগ দুর্যোগ, দুর্বিপাকে সব সময় মানুষের পাশে ছিল, মানুষের সঙ্গে থাকে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে এই প্রচণ্ড দাবদাহে শ্রমজীবী ও কর্মজীবী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। 

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, ‘দাবদাহের তীব্রতা না কমা পর্যন্ত আমাদের উপ কমিটির এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, জিগাতলা মতিঝিল, মিরপুর ১০, গুলশান ও বেরাইদসহ ৬টি স্পটে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হবে।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না প্রমুখ।

রাষ্ট্রপতির বক্তব্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

ইসরায়েলের শক্তির উৎস সারা বিশ্বের মানুষ জানে: এ টি এম আজহার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয় স্বার্থে আমরা ঐকমত্যে থাকব: সালাহউদ্দিন আহমদ