হোম > রাজনীতি

বিএনপি নেতা কাইয়ুম মালয়েশিয়ায় আটক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিরোধী বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে আটক হয়েছেন। গত শুক্রবারে সেখানে আটক হয়েছেন তিনি।

মালয়েশিয়া পুলিশ শুক্রবার ইমিগ্রেশন অ্যাক্টে তাঁকে আটক করেছে বলে তাঁর স্ত্রী শামীম আরা বেগম জানান। কাইয়ুমের বিরুদ্ধে অবৈধভাবে দেশটিতে অবস্থানের অভিযোগ আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিএনপি ঢাকা মহানগরী উত্তর ইউনিটের সাবেক এই সভাপতি ২০১৫ সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।

কাইয়ুম জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) একজন নিবন্ধিত শরণার্থী মালয়েশিয়ায় অবস্থান করেছিলেন বলে দাবি করেন তাঁর স্ত্রী। ভুল তথ্যের ভিত্তিতে আটকের ঘটনাটি ঘটেছে বলে তাঁর দাবি।

কাইয়ুম ২০১৫ সালের সেপ্টেম্বরে গুলশানে নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা আইসিসিও-বিডির কর্মকর্তা তাবেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম অভিযুক্ত।

দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশ দাবি করেছি।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি