হোম > রাজনীতি

উত্তরখানে দিনব্যাপী জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়েছে। 

আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরখানের বড়বাগ মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়। এটির আয়োজন করে জামায়াতের উত্তরখান, পশ্চিম থানা ৪৬ নং ওয়ার্ড। 

মেডিকেল ক্যাম্পিংয়ে ফ্রী চিকিৎসা, ফ্রি ব্লাড গ্রুপিং, ফ্রি ডায়াবেটিস টেস্ট, ফ্রি ফিজিওথেরাপি ও ডেন্টাল সেবা এবং ফ্রি ঔষধ বিতরণ করা হয়। 

মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম ঢাকা মহানগরীর সেক্রেটারি সোহেল হাওলাদারের ব্যবস্থাপনায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। 

মেডিকেল ক্যাম্পে থাকা জামায়াতের নেতা-কর্মীরা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় পাঁচ শতাধিক লোক বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। ৪৬ নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন নানা পেশার লোকজন।’ 

মেডিকেল ক্যাম্পিংয়ে আরও উপস্থিত ছিলেন—উত্তরখান থানা পশ্চিমের সেক্রেটারি অধ্যাপক নিজামউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি