হোম > রাজনীতি

মির্জা ফখরুল গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন: আসিফ মাহমুদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ক্ষমতায় এসে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘গণতন্ত্র হত্যার মহাসচিবে’ রূপান্তরিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিনিধিদের অপসারণ এবং নিয়োগের ক্ষমতা সরকারের উপর ন্যস্ত করে অধ্যাদেশ করা হয়েছিল। এখন এই অধ্যাদেশ গুলোকে আইনে রূপান্তর করছে বিএনপি। ফলে যেকোন স্থানীয় সরকার প্রতিনিধিকে যেকোন সময় অপসারণ এবং প্রশাসক নিয়োগ দেয়ার ক্ষমতা স্থায়ীভাবে সরকারের হাতে থেকে যাবে। ফলে স্থানীয় সরকার নির্বাচনের পরেও নির্বাচিত যেকোন প্রতিনিধিকে যেকোন সময় অপসারণ করতে পারবে সরকার।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আসিফ মাহমুদ লিখেছেন, ‘যদি এমনই হয় তাহলে আর স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর? ক্ষমতায় এসে দিনে দিনে গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন আপনি।’

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি