হোম > রাজনীতি

শাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

শাপলা প্রতীক ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন নেবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার ব্যাখ্যা চাইলে প্রধান নির্বাচন কমিশনার দুই ঘণ্টা চুপ ছিলেন জানিয়ে পাটওয়ারী বলেন, ‘আমরা এটা লাস্ট তাঁকে বলে এসেছি যে, আপনি যদি শাপলা না দেন, তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে; যেহেতু উনি সাংবিধানিক প্রতিষ্ঠানে আছেন।’

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘নির্বাচন কমিশনের সামনে দুটি পদ্ধতি, দুটি রাস্তা আছে। একটি হলো ধান (ধানের শীষ) বাতিল করা, তারা বাতিল করা, সোনালি আঁশ বাতিল করা অথবা শাপলা দেওয়া। আমরা আশা করি, ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সঙ্গে এ বিষয়ে ঐক্যবদ্ধ যে—কারোটাই বাতিল না হোক। সুতরাং, আমরা শাপলা পেতে আইনি ও রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এ জন্য আমরা আশাবাদী, শাপলা পাব। সে বিষয়টা আমরা জানিয়ে এসেছি উনাদের। উনারা এ বিষয়ে নিশ্চুপ ছিলেন।’ কোনো উত্তর দিতে না পারায় ‘উনারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন’ বলে মনে করেন তিনি।

পাটওয়ারী বলেন, ‘আমরা স্টিল উনাদের পদত্যাগ চাচ্ছি না। আমরা শাপলার ক্ষেত্রে অনড় আছি, অনড় থাকব। কারণ, এটা অধিকার। যেটার আইনি প্রতিবন্ধকতা নাই, রাজনৈতিক প্রতিবন্ধকতা নাই, কোথাও প্রতিবন্ধকতা নাই, তাহলে এটা করতে সমস্যা কোথায়? আমরা তাদের আজকে বলেছি—শাপলার জন্য এই মাস অপেক্ষা করব।’

পাটওয়ারী জানান, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে অথবা এ বিষয়ে যদি চ্যালেঞ্জ বা অবস্টেকল সৃষ্টি করে থাকে, এটা নির্বাচন কমিশন কিছুটা দায়ী থাকবে।

বাংলাদেশ জাতীয় লীগের প্রধান অফিস নেই, তাদের গঠনতন্ত্র নেই; তাদের কীভাবে নিবন্ধন দেওয়া হলো—এমন প্রশ্ন রাখেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত নয়, নির্বাচনের দিন যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি