হোম > রাজনীতি

সুস্থ হয়ে ফেসবুকে যা বললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতের আমির শফিকুর রহমান। পরে তাঁকে নেতা-কর্মীরা ধরে ওঠালে বক্তব্য দেওয়া শুরু করলে তিনি আবার মঞ্চে বসে পড়েন। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে।

এরপর ডা. শফিকুর রহমানকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে রক্তচাপ মেপে ও সুগার লেভেল পরীক্ষার পর এসব স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ রাত ১১টার দিকে ডা. শফিকুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নিজের স্বাস্থ্যগত অবস্থার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, তাঁর অসুস্থতার কারণে সমাবেশে যে বিঘ্ন ঘটেছে, সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত।

জামায়াত আমির তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি। আমার এ সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন।’

তিনি আরও জানান, তাঁর অসুস্থতার খবর পেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের অসংখ্য রাজনৈতিক নেতা, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ তাঁর খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন। হাসপাতালে থাকা অবস্থায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির

সদস্য ড. আবদুল মঈন খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তে ওলামায়ে ইসলামের নেতৃবৃন্দ, সরকারের বিভিন্ন উপদেষ্টাসহ অনেকে তাঁর খোঁজ নিয়েছেন।

জামায়াত আমির তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ঋণ প্রকাশ করেছেন এবং তাঁদের ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন, সেই দোয়া করেছেন। তিনি নিজেও আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন বাকি জীবন মানবতার সেবায় কাজ করতে পারেন।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি