হোম > রাজনীতি

আহত ইনকিলাব মঞ্চের নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পুলিশের রাবার বুলেটে আহত ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ অন্য নেতা-কর্মীদের দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত

জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যমুনা অভিমুখে যাত্রায় পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের রাবার বুলেটে আহত ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ অন্য নেতা-কর্মীদের দেখতে যান দলটির একটি প্রতিনিধিদল।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে প্রতিনিধিদলটি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমেদ খানসহ অন্য নেতৃবৃন্দ। অ্যাডভোকেট জুবায়ের আহতদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এর আগে আজ দুপুরে শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ার শেল এবং লাঠিপেটা করে। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুড়লে আবদুল্লাহ আল জাবের ও সালাহউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের এমন লাঠিপেটা, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ অত্যন্ত ন্যক্কারজনক। বিশেষ করে জাবের ও আম্মারের আহত হওয়ার ঘটনা গভীর উদ্বেগের। তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি