হোম > রাজনীতি

শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াবে তরুণেরা: ছাত্রলীগের শপথ

ঢাবি প্রতিনিধি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপসহীন, অক্লান্ত ও আমৃত্যু সচেষ্ট থাকার শপথ করেছে ছাত্রলীগ। শপথে শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত তরুণেরা দাপিয়ে বেড়াবে বলে উল্লেখ করে ছাত্রলীগ। আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে এই শপথ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

সমাবেশে বিকেল ৪টা ৪৫ মিনিটে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সর্বস্তরের নেতা-কর্মীকে শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দলের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী মঞ্চে উপস্থিত ছিলেন। 

লিখিত শপথ পাঠকালে সাদ্দাম বলেন, ‘আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের নবপরিচয়ের রূপকার, বাঙালির নির্ভরতার শেষ ঠিকানা, দেশরত্ন শেখ হাসিনার নামে দৃঢ় চিত্তে শপথ করছি যে, তারুণ্যের স্বপ্নের মডেল, পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপসহীন, অক্লান্ত, আমৃত্যু-সর্বদা সচেষ্ট থাকব। আমরা বঙ্গবন্ধুর সংগ্রাম, বঙ্গমাতার সাধনা, দেশরত্নের সাহসকে নিজের জীবন গঠনে ও সমৃদ্ধ স্বদেশ গড়তে মূলনীতি মানব।’ 

শপথে আরও বলা হয়, ‘তারুণ্য লড়বে, তারুণ্য গড়বে, তারুণ্য দেশবিরোধী অপশক্তি রুখবে। বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে মর্যাদাশীল করতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠে থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াবে। জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশরত্ন শেখ হাসিনার পক্ষে এ দেশের তরুণ প্রজন্মকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।’

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

ইসরায়েলের শক্তির উৎস সারা বিশ্বের মানুষ জানে: এ টি এম আজহার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয় স্বার্থে আমরা ঐকমত্যে থাকব: সালাহউদ্দিন আহমদ

গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ফাংশন করতে চাই না: শফিকুর রহমান

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ