হোম > রাজনীতি

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে ওয়াসার ফ্রি পানি, আর ডিএনসিসির শীতল স্প্রে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শীতল পানির ফোঁয়ারা ছিটানো হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের গাড়ি থেকে। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শীতল পানির ফোয়ারা ছিটানো হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গাড়ি থেকে। একই সঙ্গে আন্দোলনকারীদের বিনা মূল্যে সুপেয় পানি সরবরাহ করছে ঢাকা ওয়াসা।

আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, সমাবেশে ঢাকা উত্তর সিটি করপোরেশন স্প্রে ক্যানন দিচ্ছে। বেলা ৩টায় উত্তর সিটি করপোরেশনের দুটি স্প্রে ক্যানন আসে। এর মধ্যে একটি স্প্রে ক্যানন থেকে পানি স্প্রে করা হয়। এ সময় সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শীতল পানির ফোঁয়ারা ছিটানো হচ্ছে ঢাকা সিটি করপোরেশনের গাড়ি থেকে। ছবি: সংগৃহীত

সেখানে ঢাকা ওয়াসার পক্ষে থেকে সুপেয় পানির কয়েকটি ভ্যান রাখা হয়েছে। তৃষ্ণার্ত আন্দোলনকারীদের এসব ভ্যান থেকে ফ্রি পানি পান করতেও দেখা গেছে।

সর্বশেষ খবর অনুযায়ী, আন্দোলনকারীরা যমুনা ছেড়ে এখন শাহবাগ অবরোধ করেছেন। আজ বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শাহবাগ অবরোধ করেন তাঁরা।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শীতল পানির ফোঁয়ারা ছিটানো হচ্ছে ঢাকা সিটি করপোরেশনের গাড়ি থেকে। ছবি: সংগৃহীত

এতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। ফলে শাহবাগ মোড়ের সব কটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি