হোম > রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন, তাঁকে ভ্যাকসিন দিতে হবে: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে নিজ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপি নেতা রাশেদ খান। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা জলাতঙ্ক রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, টিকা না দিলে নাসিরউদ্দীন পাটোয়ারী সুস্থ হবেন না।

ঝিনাইদহের কালীগঞ্জে নিজ রাজনৈতিক কার্যালয়ে আজ বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশেদ খান এ অভিযোগ করেন।

এনসিপির উদ্দেশ্যে রাশেদ খান বলেন, ‘আপনারা রূপায়ণে (রূপায়ন টাওয়ার) একটি অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন, সেই টাকা কোথায় পাচ্ছেন? নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িতে ঘুরে বেড়ান, সঙ্গে প্রটোকল নিয়ে যান। সেই টাকা কোত্থেকে আসে?’

এনসিপি নেতাদের সমালোচনা করে রাশেদ খান বলেন, মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো হাত নেই। এই চুক্তি এনসিপি করিয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী আজেবাজে কথা বলছেন। তাঁর ওপর ছাত্রদলের কেউ হামলা করেনি। খতিয়ে দেখুন, শিবির এর সঙ্গে জড়িত কি না।’ তিনি বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন এবং তাকে জলাতঙ্কের ভ্যাকসিন না দিলে তিনি সুস্থ হবেন না।’

প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধীশক্তি। জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচার সরকারের দোসর হিসেবে কাজ করেছে। আজ তারা বিএনপি সরকারকে পতনের ভয় দেখায়। জামায়াত-এনসিপি মিলে ষড়যন্ত্র শুরু করেছে। এই অপশক্তিকে আর দেশের মানুষ গ্রহণ করবে না।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন ও উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনি উপস্থিত ছিলেন।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি