হোম > রাজনীতি

দুর্গাপূজা উপলক্ষে জাসদের শুভেচ্ছাবার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ও বিশ্বের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আজ বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ শুভেচ্ছাবার্তা দিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

শুভেচ্ছাবার্তায় বলা হয়, দুর্গাপূজার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হলেও শত শত বছর ধরে দুর্গাপূজা ধর্মনির্বিশেষে সব বাঙালি ও আদিবাসীর কাছে সর্বজনীন শারদীয় উৎসবে পরিণত হয়েছে। দুর্গাপূজা ধর্মনির্বিশেষে সব বাঙালি ও আদিবাসীর জন্য আনন্দ বয়ে আনে। 

বিবৃতিতে বলা হয়, মানবজাতির শত্রু অশুভ শক্তিকে নির্মূল করে কল্যাণ, মঙ্গল প্রতিষ্ঠাই দুর্গাপূজার মূল ধর্মীয় চেতনা। জাসদের বিবৃতিতে জাতির বৃহত্তর মঙ্গল ও কল্যাণের পরিবর্তে জাতিকে বিভক্তকারী সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি, সন্ত্রাসবাদী শক্তি, ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারী শক্তি অশান্তির শক্তিসহ সব অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির ঐক্যবদ্ধ লড়াই ও সংগ্রাম বজায় রাখার মধ্যেই দুর্গাপূজা ও শারদীয় উৎসবের চেতনা ও তাৎপর্য নিহিত আছে। 

এতে আরও বলা হয়, যেকোনো ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তাহীনতার প্রসঙ্গ আসাই সেই দেশ ও সমাজের জন্য লজ্জার বিষয়। 

বিবৃতিতে ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালিত করার জন্য সব শুভবুদ্ধিসম্পন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সর্বদা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি