হোম > রাজনীতি

আমেরিকায় ডাক্তার-ইঞ্জিনিয়ারও ট্যাক্সি চালান, বাংলাদেশেও এমন সমাজ প্রতিষ্ঠা করতে হবে: রিজভী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

সব পেশাজীবীর সমান সামাজিক সম্মান ও মূল্যের সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আমি আমেরিকায় দেখেছি, বাংলাদেশের অনেক বিএ পাস, এমএ পাস, এমনকি ইঞ্জিনিয়ার ও ডাক্তাররাও সেখানে উবার বা ট্যাক্সি চালান। সেখানে একজন ট্যাক্সিচালক ও একজন পেশাজীবীর সামাজিক মূল্য সমান। আমাদের দেশেও এমন সমাজ প্রতিষ্ঠা করতে হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মোটরযান চালক দল আয়োজিত সাংগঠনিক কর্মপরিকল্পনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘আমি আমেরিকায় দেখেছি, বাংলাদেশের অনেক বিএ পাস, এমএ পাস, এমনকি ইঞ্জিনিয়ার ও ডাক্তাররাও সেখানে উবার বা ট্যাক্সি চালান। তাঁরা ওই পেশায় যুক্ত থেকেও উন্নতমানের জীবন যাপন করেন, বাড়ি কেনেন। সেখানে কোনো শ্রেণিভেদ নেই। একজন ট্যাক্সিচালক ও একজন পেশাজীবীর সামাজিক মূল্য সমান।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘আমাদের দেশেও এমন সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে ছোট কাজ ও বড় কাজের বিভাজন থাকবে না। এই লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ৩১ দফা কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অঙ্গীকার ব্যক্ত করেছেন।’

এ সময় শুধু মিছিল–মিটিং করার উদ্দেশ্যে জাতীয়তাবাদের নাম ব্যবহার করে সংগঠন গড়ে তোলার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, শুধু মিছিল–মিটিংয়ের জন্য সংগঠন তৈরি করলেই হবে না। মোটরযান চালকসহ এই পেশার মানুষেরা যেন সমাজে সম্মানের সঙ্গে বাঁচতে পারে, পুলিশি হয়রানির শিকার না হয়—সেসব বিষয়কে সামনে রেখে আইন প্রণয়ন করতে হবে।

মোটরযানচালক পেশাকে মর্যাদাসম্পন্ন করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ ও শ্রমজীবী শ্রেণিই সবচেয়ে বেশি হয়রানি ও নির্যাতনের শিকার হয়। সেই নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং একটি সম্মানজনক জীবন নিশ্চিত করার লক্ষ্যে মোটরযানচালক পেশাকে মর্যাদাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে হবে।

বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামসহ অনুষ্ঠানে আরও অনেকে উপস্থিত ছিলেন।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি