হোম > রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: শাপলা চত্বরে হামলার ঘটনা জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধানের দাবি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার সন্ধ্যায় বৈঠকটি হয়। ছবি: পিআইডি

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকে ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলার ঘটনা জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধানের দাবি করেছেন নেতারা।

আজ শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে হেফাজতের নেতারা এ দাবি করেন বলে প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং এই ঘটনায় যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

এ ছাড়া ফ‍্যাসিবাদী শাসনামলে হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও আলেম-উলামাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের পক্ষে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

হেফাজতে ইসলামের নেতাদের মধ্যে ছিলেন মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাও. আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ ও মুফতি কেফায়েতুল্লাহ আজহারী।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি