হোম > রাজনীতি

রাইসির মৃত্যু বিশ্বশান্তির জন্য মর্মান্তিক ঘটনা: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার শোক জানাতে ঢাকার ইরান দূতাবাসে যান মির্জা ফখরুল। এ সময় দূতাবাসে রাখা শোক বইতে স্বাক্ষর করেন তিনি।

পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে বিশ্বে যখন অভিজ্ঞ, বিচক্ষণ রাজনৈতিক নেতার প্রয়োজন, তখনই তাঁর মতো এমন একজন অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়। এটি বিশ্বের শান্তির জন্য মর্মান্তিক ঘটনা।

ইব্রাহিম রাইসির মৃত্যু বিশ্ব রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, প্রেসিডেন্টের পরিবার ও আত্মীয়স্বজনসহ ইরানের জনগণ যেন এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেটাই কাম্য।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি