হোম > রাজনীতি

সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ায় বিএনপির অভিনন্দন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রথমবারের মতো ব্যাংককে আয়োজিত সাফ নারী ফুটসালে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ সাফল্যে দলকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।

আজ রোববার এক অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রথমবারের মতো ব্যাংককে আয়োজিত সাফ নারী ফুটসালে মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্যে বাংলাদেশ দল সারাবিশ্বে বাংলাদেশের জন্য যে গৌরবময় সম্মান বয়ে নিয়ে এসেছে, তাতে আমি গৌরবান্বিত। এটি মালদ্বীপের বিপক্ষে সাফ নারী ফুটসালে বাংলাদেশ দলের সবচেয়ে বড় জয়। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ দলের সুদৃঢ় মনোবল ও ক্রীড়া নৈপুণ্য আরও একধাপ এগিয়ে গেল।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘অদূর ভবিষ্যতে তারা বাংলাদেশের মুখকে আরও উজ্জ্বল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। আমি সাফ নারী ফুটসালে বাংলাদেশ দলের সঙ্গে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।’

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি