হোম > রাজনীতি

সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি আতিক মোজাহিদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ ও দুমড়ে–মুচড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি: আজকের পত্রিকা

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। তিনি গুরুতর আহত না হলেও, তাঁর গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এনসিপি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, এমপিকে বহনকারী হাইব্রিড মাইক্রোবাসটি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুমড়ে–মুচড়ে যায়।

দুর্ঘটনায় ড. আতিকুর রহমান মোজাহিদ আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন। তবে তাঁর গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীকে গুরুতর অবস্থায় পুলিশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি