হোম > রাজনীতি

এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের: বিএনপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে দলের নিরঙ্কুশ বিজয়কে ‘গণতন্ত্রের বিজয়’ বলেছে বিএনপি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মাহদী আমিন বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতি। বিএনপি গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতার দল।

মাহদী আমিন আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলের প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন। যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।’

মাহদী বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, সমর্থন ও ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন—ইনশা আল্লাহ ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন।’

বিএনপির সরকার কেমন হবে—জানিয়ে মাহদী আমিন বলেন, ‘যে সরকারটি হবে, সেই সরকার দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রার পর অনেক গুম, খুন, হামলা-মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের ওপর অনেক শহীদের সংগ্রামের ওপর দাঁড়িয়ে রয়েছে। সুতরাং, আমাদের নেতা ইনশা আল্লাহ শহীদদের মায়েদের যে প্রত্যাশা, সেটি পূরণ করবেন। আগামীর বাংলাদেশে প্রত্যেক মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন, সমস্যার সমাধান করবেন। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অটুট রাখবেন। এটি আমাদের নেতা সুনিশ্চিত করবেন বলে আমরা বিশ্বাস করি।’

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি