হোম > রাজনীতি

জামায়াত আমিরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকের প্রতিবাদ জানাতে বঙ্গভবন যাচ্ছে প্রতিনিধিদল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নির্বাচনী সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাকের’ ঘটনায় বঙ্গভবনের একটি ই-মেইলের সম্পৃক্ততার অভিযোগ করেছে দলটির আইটি বিভাগ। বিষয়টি নিয়ে কথা বলতে এবং প্রতিবাদ জানাতে আজ বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের একটি প্রতিনিধি দল।

আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় দলটি।

জামায়াত জানায়, আজ ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) হ্যান্ডেল হ্যাক করে নারীবিদ্বেষমূলক প্রচারণা চালানোর ঘটনার প্রতিবাদ ও বিষয়টি নিয়ে কথা বলতে বঙ্গভবনে যাবেন।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি