হোম > রাজনীতি

মাজারে হামলার বিচারসহ ৯ দাবি আহলে সুন্নাত ওয়াল জামা’আতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী উদ্‌যাপন এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ও স্থাপনায় হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচারসহ ৯ দফা দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় দলটির লিয়াজোঁ কমিটি।

তাদের অন্যান্য দাবির মধ্যে—পবিত্র ঈদে মিলাদুন্নবীর সব আয়োজন নির্বিঘ্নে ও যথাযথভাবে পালন নিশ্চিত করা, দ্রুততম সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে বীর শহীদদের হত্যাকাণ্ডের আন্তর্জাতিক মানের তদন্ত সম্পন্ন করা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা।

এ ছাড়া বন্যাদুর্গত পরিবারগুলোকে পুনর্বাসনসহ স্বজনহারা পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা, মসজিদ, মাদ্রাসা ও মাজারে হামলাকারী উগ্রবাদীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা, অন্যায়ভাবে যেসব ইমাম, খতিব, আলেম-ওলামা ও সম্মানিত শিক্ষকদের কর্মস্থল থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে, তাদের স্বপদে অতি দ্রুত পুনর্বহাল করা। এ ছাড়া আহলে সুন্নাতের কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম ফারুকী হত্যার বিচারের দাবি জানিয়েছে তারা।

শিক্ষাব্যবস্থা বাতিল করে অংশীজনদের মতামতের ভিত্তিতে কোরআন-সুন্নাহর সঙ্গে সমন্বয় সাধন করে আধুনিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা, ইসলামিক ফাউন্ডেশনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুন্নি মতাদর্শী আলেম ও ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করা ও বাংলাদেশের ওপর যেকোনো দেশের উপনিবেশ বন্ধ করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা আনম মাসউদ হোসাইন আল-কাদেরি, মুফতী আবুল কাসেম ফজলুল হক, মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরি, অধ্যাপক এম এ মোমেন, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা মোশারফ হোসেন হেলালি, অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দীন, সম হামেদ হোসাইন, মাওলানা মুহাম্মদ আবদুল মতিন, মাওলানা গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, অ্যাডভোকেট ইকবাল হাসান, মাওলানা আবদুস সালাম, অ্যাডভোকেট মোখতার আহমদ সিদ্দিকী প্রমুখ।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি