হোম > রাজনীতি

১৬ ঘণ্টায় ৭ সমাবেশ করে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে 

বৃহস্পতিবার রাত ২ টা ১০ মিনিটে নরসিংদী সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ১৬ ঘণ্টায় ৭টি সমাবেশ শেষ করে শুক্রবার ভোরে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউছিয়ায় শেষ নির্বাচনী সমাবেশ করেন রাত সাড়ে ৪টায়।

সমাবেশটি শেষ হওয়ার পর বিএনপির চেয়ারম্যান বাসায় পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গতকাল বৃস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশ করেন তারেক রহমান। এরপর তিনি পর্যায়ক্রমে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর খেলার মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম ও নরসিংদীর পৌর এলাকায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন।

সিলেট থেকে টানা ১৬ ঘণ্টা ভ্রমণ করেন তারেক রহমান। পথে পথে অনুষ্ঠিত জনসমাবেশগুলোতে ব্যাপক মানুষের উপস্থিতি দেখা যায় গভীর রাত পর্যন্ত।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি