হোম > রাজনীতি

বাগদান সারলেন এনসিপির হান্নান মাসউদ, কনে বাগছাসের নেত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আব্দুল হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানা জেদনী। ছবি: সংগৃহীত

বাগদান সেরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) মিডিয়া সেলের সহসম্পাদক শ্যামলী সুলতানা জেদনী।

গতকাল শুক্রবার রাতে তাঁরা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ফেসবুকে নিজ নিজ অ্যাকাউন্টে হান্নান ও জেদনী তাঁদের বাগদানের ছবি শেয়ার করেন।

আংটি বদলের ছবি পোস্ট করে হান্নান ও জেদনী লেখেন, ‘আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় (সূরা আন-নাবা, আয়াত ৮)। আলহামদুলিল্লাহ।’

রাজধানীর কামরাঙ্গীরচরে স্বল্প পরিসরে পারিবারিকভাবে এই বাগদান সম্পন্ন হয় বলে জানা গেছে।

আব্দুল হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানা জেদনী। ছবি: সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জেদনী। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন হান্নান মাসউদ। এ বছরের ফেব্রুয়ারিতে এনসিপিতে যোগ দেন তিনি।

আরও খবর পড়ুন:

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি