হোম > রাজনীতি

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপি নেতা আবুল কাশেম মিয়াজি।

কুমিল্লার বুড়িচংয়ে সোহেল মিয়া নামে এক বিএনপি সমর্থককে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়ে তুলে নেওয়ার হুমকি দিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। অভিযুক্ত নেতা আবুল কাশেম মিয়াজী, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তাঁদের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকে ৩৫ সেকেন্ডের ওই অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী সোহেল বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইন্দ্রবতী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমানের সমর্থক হিসেবে পরিচিত। অন্যদিকে অভিযুক্ত আবুল কাশেম মিয়াজী কুমিল্লা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দিনের অনুসারী।

ভাইরাল হওয়া অডিওর শুরুতে সোহেলকে বলতে শোনা যায়, ‘আমারে মামলা-ছামলার ভয় দেহাইয়েন না। আমনেরা এমপি না অইতেই ডিক্লেয়ার দেন ৮-১০টা মামলার লাইগা রেডি অইতাম! ইতা সোহেলে ভয় করে না।’

জবাবে বিএনপি নেতা আবুল কাশেম মিয়াজীকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলতে শোনা যায়, ‘আমি তো মামলা করি না, ওয়ারেন্ট এ না করি, ডাইরেক্ট।’ একপর্যায়ে তিনি সোহেলকে কোথায় আছেন জিজ্ঞাসা করে ধরে নিয়ে আসার হুমকি দিয়ে ফোনের সংযোগ কেটে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সোহেল তাঁর নিজ বাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন। সেখানে উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমানের অনুসারীদের দাওয়াত দিলেও আবুল কাশেম মিয়াজীকে দাওয়াত দেওয়া হয়নি। এতেই ক্ষিপ্ত হয়ে তিনি মোবাইল ফোনে সোহেলকে এই হুমকি দেন।

ভুক্তভোগী সোহেল মিয়া বলেন, ‘দোয়া অনুষ্ঠানে উনাকে দাওয়াত না দেওয়ায় তিনি আমাকে ১০ থেকে ১২টি মামলার ভয় দেখান এবং সরাসরি ওয়ারেন্ট করার হুমকি দেন। এমনকি আমাকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হয়েছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অভিযোগের বিষয়ে আবুল কাশেম মিয়াজী বলেন, ‘সোহেল একজন চোর। একটা চোরের সঙ্গে যেভাবে ব্যবহার করতে হয়, আমি সেভাবে করেছি।’ তবে চুরির অভিযোগ বা মামলার কোনো প্রমাণ তিনি দেননি।

এ বিষয়ে বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন জানান, অডিও রেকর্ডটি তিনি শুনেছেন। বিষয়টি অনাকাঙ্ক্ষিত। দলের প্রার্থী হাজী জসীম উদ্দিন বর্তমানে ঢাকায় আছেন, তিনি এলাকায় ফিরলে এ বিষয়ে আলোচনা করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি