হোম > রাজনীতি

মালয়েশিয়া গেছেন গোলাম পরওয়ার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মিয়া গোলাম পরওয়ার ও ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি: ফেসবুক

এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া সফরে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার রাত ২টায় তিনি ঢাকা ত্যাগ করেন।

জামায়াতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়া গোলাম পরওয়ারের সফর সঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামীকাল ১৫ মে মালয়েশিয়ার ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ’-এ আয়োজিত ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামি কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ: অগ্রযাত্রার পথ’ শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য রাখবেন মিয়া গোলাম পরওয়ার। আগামী ২০ মে সকালে তাঁরা দেশে ফিরবেন।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি