হোম > রাজনীতি

আওয়ামী লীগ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: মোস্তফা জামান

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানী তুরাগের রানাভোলা এলাকায় আজ শুক্রবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজি মোস্তফা জামান। ছবি: আজকের পত্রিকা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজি মোস্তফা জামান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করার চেষ্টা করছে।

রাজধানী তুরাগের রানাভোলা এলাকায় আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজি মোস্তফা জামান বলেন, ‘আপনারা চোখ-কান খোলা রাখুন। তাদের ধরুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। তাদের আইনের হাতে তুলে দিন।’

এ সময় মোস্তফা জামান ‘গণতন্ত্র উত্তরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে’ উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান বলেন, ‘অসহায় হতদরিদ্র সাধারণ মানুষের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, তাঁর একার পক্ষে তা সম্ভব নয়। তাই দলের প্রত্যেক নেতা-কর্মীর উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আসুন, সবাই মিলে তারেক রহমানের দেশ বিনির্মাণের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে তাঁকে সহযোগিতা করি।’

তারেক রহমান প্রসঙ্গে মোস্তফা জামান বলেন, ‘সকালে খবরের কাগজ খুললেই দেখা যায়, তারেক রহমান অজপাড়াগাঁয়ের মানুষের (যাদের কথা তার পাশের বাড়ি লোক জানেন না) চিকিৎসা, তাদের লেখাপড়া, তাদের ঘর করে দেওয়া, তাদের বিদেশ পাঠানোর দায়িত্ব নিচ্ছেন; যা সাধারণ মানুষের মন ছুঁয়ে গেছে। এ ছাড়া আমাদের মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক একইভাবে অসহায় গুণী খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিচ্ছেন। এমন সুন্দর বাংলাদেশ আমরা চেয়েছিলাম। যেখানে থাকবে ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা।’

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মো. চান মিয়া ব্যাপারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলামসহ তুরাগ থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি