হোম > রাজনীতি

দলীয় নেতাদের প্রশাসক নিয়োগে জনগণের কর্তৃত্ব লোপ পাচ্ছে: ইসলামী আন্দোলন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, সরকার দেশের জেলা পরিষদগুলোতে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দেওয়ায় জনগণের কর্তৃত্ব লোপ পাচ্ছে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগের বিরোধিতা করে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মাওলানা ইউনুস আহমদ বলেন, দেশের শাসনব্যবস্থার সর্বস্তরে জনমতের প্রতিফলন নিশ্চিত করাই গণতান্ত্রিক রীতি ও বাধ্যবাধকতা। একটি সফল গণ-অভ্যুত্থানের ফলে দীর্ঘ দেড় যুগের স্বৈরশাসনের উৎখাত হয়েছে। আপাতত সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। তারপরে প্রত্যাশা ছিল, জাতীয় সরকারের মতো স্থানীয় সরকারের সকল স্তরেই নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। কিন্তু হতাশার বিষয় হলো, বর্তমান সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছে। এর মাধ্যমে স্থানীয় সরকারে জনগণের কর্তৃত্ব লোপ পাচ্ছে।

বিবৃতিতে দলীয় লোকদের জেলা পরিষদের প্রশাসক নিয়োগে তীব্র আপত্তি ও নিন্দা জানিয়ে দ্রুত স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, স্থানীয় সরকারে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধতা তৈরি হয়। জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে জেলা পরিষদকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হলো।

অধ্যক্ষ ইউনুস আহমদ প্রশ্ন রেখে বলেন, এই প্রশাসকদের দায়বদ্ধতা কার কাছে? তাঁরা নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব পেলে জনতার প্রতি দায়বদ্ধতা তৈরি হতো। সরকারের আমলাদের প্রাতিষ্ঠানিক একধরনের দায়বদ্ধতা রয়েছে। কিন্তু দলীয় লোকদের নিয়োগ দেওয়ার কারণে তাদের দায়বদ্ধতা কেবলই দলের কাছে। একটি গণপ্রতিষ্ঠানের কর্তাদের দায়বদ্ধতা কেন একটি দলের কাছে সীমাবদ্ধ থাকবে? এখানে আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। সেটা হলো, স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে একটি দলের প্রাইজ পোস্টিংয়ের জায়গা হিসেবে বিবেচনা করা কীভাবে ন্যায়সংগত হয়?

সংবিধান সংস্কার পরিষদ: জমছে সংকটের মেঘ

বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা তাকিয়ে হাইকমান্ডের দিকে

‘অনিচ্ছাকৃত’ দেওয়া কষ্টের জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গুম, খুন ও জুলাই শহীদ পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান

কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের আগ্রহ দেখা যাচ্ছে না: মঞ্জু

বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

সাত বিশ্ববিদ্যালয়ে যোগ্যদের সরিয়ে দলীয় লোক বসানো হয়েছে: জামায়াত

সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি আতিক মোজাহিদ

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির