হোম > রাজনীতি

ঢাবির ৬ হলে আংশিক কমিটি দিল জাতীয় ছাত্রশক্তি

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয়টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এসব কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার জাতীয় ছাত্রশক্তি ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ এক বছরের জন্য এসব কমিটির অনুমোদন দেন।

ঘোষিত হলগুলো হলো মাস্টারদা সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, সার্জেন্ট জহুরুল হক হল, হাজী মুহম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও অমর একুশে হল।

আংশিক এ কমিটিতে মাস্টারদা সূর্যসেন হল শাখায় সাকিবুল হাসানকে আহ্বায়ক ও মো. আরমানুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। বিজয় একাত্তর হল শাখায় আহ্বায়ক হয়েছেন আমিনুল ইসলাম এবং সদস্যসচিব করা হয়েছে সরদার তানভীর বিন নজরুলকে। অমর একুশে হল শাখায় রুবায়েত হাসান রিমনকে আহ্বায়ক এবং দিনাত হককে সদস্যসচিব করা হয়েছে।

এ ছাড়া সার্জেন্ট জহুরুল হক হল শাখায় আল মেহরাজ শাহরিয়ার মিথুনকে আহ্বায়ক ও নাজিমুদ্দিন সাইফকে সদস্যসচিব করা হয়েছে। হাজী মুহম্মদ মুহসীন হল শাখায় সাইদুর রহমান শাহিদ আহ্বায়ক ও সাঈদ আফ্রিদী সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখায় শাহরিয়ার ইয়ামিনকে আহ্বায়ক ও মুশফিক হাসানকে সদস্যসচিব করা হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি