হোম > রাজনীতি

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় জামায়াত আমিরের শোক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই শোক বার্তা দেন।

জামায়াত আমির বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে, পরিবহন খাতের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন।

তিনি এই কঠিন সময়ে নিরলসভাবে কাজ করে যাওয়া ফায়ার সার্ভিসসহ সকল উদ্ধারকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

শফিকুর রহমান আহ্বান জানান, আসুন, আমরা সবাই দুর্গতদের পাশে দাঁড়াই এবং মহান আল্লাহর কাছে দোয়া করি- তিনি যেন সবাইকে এই ধরনের বিপদ থেকে হেফাজত করেন।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি