হোম > রাজনীতি

ডিএনসিসির সাবেক কাউন্সিলর মহিলা আওয়ামী লীগ নেত্রী নার্গিস গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাজেরা খাতুন নার্গিস। ছবি: ডিএমপি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক নারী কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্য রাতে গুলশানের শাহজাদপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ‎

আজ বুধবার সকালে আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আলী আহমেদ মাসুদ। ‎

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের নিয়ে মিছিল-মিটিংয়ের অভিযোগে হাজেরা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে।

‎হাজেরা খাতুন ২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত নারী (০১,১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি