হোম > রাজনীতি

ওসমান হাদির কবর জিয়ারত করলেন এমপি আতিক মুজাহিদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ওসমান হাদির কবর জিয়ারত করেছেন এমপি আতিক মুজাহিদ। ছবি: আজকের পত্রিকা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। এ সময় কবরের পাশে দাঁড়িয়ে তিনি মোনাজাতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন।

মোনাজাত শেষে ড. আতিক মুজাহিদ বলেন, ‘আল্লাহ আমাদের শহীদ ওসমান হাদির মতো আদর্শ, সততা, সাহস ও যোগ্যতা দান করুন, যাতে আমরা শহীদ হাদির স্বপ্নের ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।’

আতিক মুজাহিদ আরও বলেন, ‘দেশের ৩০০টি আসনে শহীদ হাদির আদর্শে গড়া যোগ্য, সৎ ও জনগণের কল্যাণে নিবেদিত প্রতিনিধি দান করুন, যারা সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকে দেশ ও জাতির সেবা করবে।’

কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, সদস্য কনকসহ প্রমুখ।

এর আগে আজ দুপুরে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি