হোম > রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসমাবেশে ডিম নিক্ষেপ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-৮ আসনের প্রার্থী ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসমাবেশ কর্মসূচিতে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ডিজিটাল ক্যাম্পেইন টিমের ব্যবস্থাপক শামিল আব্দুল্লাহ এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘মৌচাক এলাকায় বাংলা টিভির গলিতে প্রচারণা চলছিল। এ সময় বাংলা টিভির বিপরীত দিকের ভবন থেকে ডিম ছুড়ে মারা হয়। এরপর আমরা ওই এলাকার কর্মসূচি যথাসম্ভব দ্রুত শেষ করে পরীবাগে চলে আসি।’

শামিল আব্দুল্লাহ জানান, এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী অক্ষত আছেন। তিনি প্রচারণায় অংশ নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় মৌচাক এলাকায় গণসংযোগে অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় হঠাৎ পাশের একটি ভবন থেকে ডিম ছুড়ে মারা হয়। ডিম নিক্ষেপের পরপরই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে দলের কর্মী-সমর্থকেরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একটি প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি