হোম > রাজনীতি

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শিশুদের সঙ্গে জাইমা রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তিনি সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানাগুলো পরিদর্শন করে শিক্ষার্থীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এবং পুরো মাসের খাবার সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর জন্য রমজানের প্রতিদিনের ইফতার, রাতের খাবার ও সেহরির পূর্ণাঙ্গ খাদ্যতালিকা নির্ধারণ করা হয়েছে, যাতে পুরো মাসজুড়ে তাদের খাবারের কোনো সংকট না থাকে।

ভাষানটেক এলাকায় শিশুদের সঙ্গে জাইমা রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাইমা রহমান বলেন, অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। রমজান মাসে তারা যেন নিশ্চিন্তে ইবাদত ও পড়াশোনা করতে পারে—এই লক্ষ্য থেকেই তাঁর এ উদ্যোগ।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘ সময়ের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা হওয়ায় এতিম শিক্ষার্থীরা উপকৃত হবে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি