হোম > রাজনীতি

অপেক্ষা করুন, চমকের পর চমক আসবে: বিদিশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠা করা জাতীয় পার্টির (জাপা) হাল ধরবেন তাঁর সন্তানেরাই। তাঁরা জাপার পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছেন। সামনে চমকের পর চমক আসছে। এমনটাই জানিয়েছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। তিনি বলেছেন, ‘পিতার চেয়ারে শুধু ছেলেদের শোভা পায়। একমাত্র ছেলেরাই পারবে পিতার নাম বহন করতে। অন্য কেউ নয়। সাদ, এরিক এরাই হবে আগামী দিনে লাঙ্গলের ধারক ও বাহক।’ 

জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি (বিদিশা) পুনর্গঠন প্রক্রিয়ার মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বিদিশা এসব কথা বলেন। 

আজ শনিবার রাজধানীর বনানীতে প্রেসিডেন্ট পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এরশাদপুত্র এরিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

নতুন বছরে চমকের পর চমক আসছে জানিয়ে পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত সভাপতি বিদিশা বলেন, ‘২০২২-এ নতুনরূপে সাজবে জাতীয় পার্টি। গুটি গুটি পায়ে আমি ও এরিক জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার পথচলা শুরু করেছিলাম। এখন অনেক লোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অপেক্ষা করুন, চমকের পর চমক আসছে সামনে। জাতি সেই চমক দেখার অপেক্ষায় আছে।’

দেশের ৩০ জেলায় কমিটি হয়েছে জানিয়ে বিদিশা বলেন, ‘৬৪ জেলায় কমিটি হওয়ার পরে ঢাকায় বড় কর্মসূচি দেওয়া হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে পার্টির তৃণমূল তাদের নেতা নির্বাচন করবে। পুনর্গঠন প্রক্রিয়ায় অনেকে আসবে আবার চলে যাবে। কিন্তু পার্টি তার নিজ গতিতেই চলবে। আমার দরজা সবার জন্য খোলা আছে।’

এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের প্রসঙ্গ টেনে বিদিশা বলেন, ‘বেগম রওশন এরশাদ এখনো জীবিত আছেন, আগের চাইতে বেশ সুস্থ আছেন তিনি। আর এরই মধ্যে পোস্টার থেকে তাঁর নাম মুছে ফেলেছেন বর্তমান চেয়ারম্যান।’

গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে জাতীয় পার্টির ‘নতুন কমিটি’ ঘোষণা করেন এরিক এরশাদ। কমিটির চেয়ারপারসন হিসেবে রওশন এরশাদ এবং কো-চেয়ারম্যান হিসেবে তাঁর ছেলে সাদ এরশাদের নাম ঘোষণা করেন এরিক। রওশন এরশাদের অসুস্থতার কথা বলে ৪ নভেম্বর কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন বিদিশা।

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

ইসরায়েলের শক্তির উৎস সারা বিশ্বের মানুষ জানে: এ টি এম আজহার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয় স্বার্থে আমরা ঐকমত্যে থাকব: সালাহউদ্দিন আহমদ

গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ফাংশন করতে চাই না: শফিকুর রহমান

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ